- লিখেছেন রঞ্জন রায়
আগেই একবার বলেছিলাম — ময়মনসিংহের নাম-মাহাত্ম্য অপার। বাপ-মায়ের দেয়া নাম চুলোয় গেল। গোটা গাঁয়ের লোক তার নামকরণ করবে কোন অদৃশ্য নিয়মে। সারা গাঁ তাকে সেই নামে ডাকবে, আর সেই ব্যক্তিটিও বিনা কোন হেলদোল সাড়া দেবে। কারো নাম মেঘার মা, কারো ঠান্ডার মা, কারো নাম বাচার মা। কেউ বা মিছার বাপ।
কিন্তু জানবেন যে তাদের কারোরই ছেলেমেয়েদের নাম মেঘা, ঠান্ডা, বাচা বা মিছা নয়। অর্থাৎ তাদের সন্তানের নাম যা খুশি হতে পারে কিন্তু গাঁয়ের লোকের বাপ-মাকে দেয়া নিকনেম-এর সঙ্গে তার উৎস খোঁজা বৃথা! ‘না বিইয়েই কানাইয়ের মা’ এই প্রবাদ কি আসলে ময়মনসিংহ থেকেই শুরু হয়েছিল?